Friday, July 7, 2017

খুব অল্পতেই বাসায় বসে দূর করতে পারেন আপনার ঘাড় ও চোখের নিচের কালো দাগ।

খুব অল্পতেই বাসায় বসে দূর করতে পারেন আপনার ঘাড় ও চোখের নিচের কালো দাগ। 


অনেকই ঘাড়ের ও চোখের নিচের কালো নিয়ে চিন্তিতো। আর চিন্তিতো থাকারই কথা কার একটু কালো দাগের জন্য নষ্ট হয়ে যায় আপনার স্বাভাবিক রূপ। আর এই রূপ কে বা না চায়? দুনিয়ার সবাই কিন্তু সুন্দরের পুজারী। একটু চেষ্টা করলে খুব অল্পতেই বাসায় বসে দূর করতে পারেন আপনার ঘাড় ও চোখের নিচের কালো দাগ।
কি দিয়ে দূর করবেনঃ-
১) হালকা কুসুম গরম পানি,
২) তুলা
৩) স্কিন টোনার
৪) হারবাল ম্যাসেজ ক্রীম উইথ মাঙ্গো,
৫) হারবাল ম্যাসেজ ক্রীম উইথ চন্দন,
৬) ম্যাঙ্গো স্ক্রাবার উইথ ডীপ ওয়াসেন সল্ট।
উপরোক্ত উপাদান গুলো আপনার আশেপাশে কসমেটিক দোকানেই পাওয়া যায়।
কিভাবে করবেনঃ-
প্রথমে হালকা কুসুম গরম পানি দিয়ে আপনার মুখ ভালো ভাবে ধুয়ে মুছে নিন। এরপর হাতে একটু তুলা নিয়ে তাতে স্কিন টোনার লাগিয়ে আলতো ভাবে আপনার মুখ ও ঘাড়ের নিচে লাগান। এরপর দুই চা চামচ পরিমান হারবাল ম্যাসেজ ক্রীম উইথ মাঙ্গো মুখমণ্ডলে ও ঘাড়ের নিচে মাখতে থাকুন। এভাবে মোটামুটি ৮-১০ মিনিট স্বাভাবিক ভাবে মুখ ও ঘাড় ম্যাসেজ করতে থাকুন। এবার একটি রুমাল দিয়ে আপনার মুখের ক্রীমগুলো মুছে ফেলুন। এখন আপনি আবার ২ চা চামচ পরিমান হারবাল ম্যাসেজ ক্রীম উইথ চন্দন নিয়ে  মুখমণ্ডলে ও ঘাড়ের নিচে মাখুন।  এভাবে মোটামুটি ৮-১০ মিনিট স্বাভাবিক ভাবে মুখ ও ঘাড় ম্যাসেজ করতে থাকুন।এবার একটি রুমাল দিয়ে আপনার মুখের ক্রীমগুলো মুছে ফেলুন। এরপর আপনি ২-৩ চামুচ ম্যাঙ্গো স্ক্রাবার উইথ ডীপ ওয়াসেন সল্ট নিয়ে মুখমন্ডলে ঘাড়ে ম্যাসেজ করতে থাকুন।  এভাবে মোটামুটি ৮-১০ মিনিট স্বাভাবিক ভাবে মুখ ও ঘাড় ম্যাসেজ করে ধুয়ে ফেলুন।
 বিঃ দ্রঃ এই ম্যাসেজ করার পরার কোন ধরনের ফেস ওয়াস ব্যবহার থেকে বিরত থাকুন।